33 C
Dhaka
শুক্রবার, মে ১৫, ২০২৬

রাণীশংকৈলে ভুট্টাক্ষেতে মিলল ৪ বছরের শিশুর মরদেহ, আটক-১

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

ঠাকুরগাঁও প্রতিনিধি :
নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশালিন (১৪) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা|

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়| নিহত লামিয়া ওই এলাকার শফিকুল ইসলাম শফির মেয়ে|

আরও সংবাদ পড়ুন : জুয়ার আসরে অভিযান চালিয়ে অর্থসহ গ্রেপ্তার-৯

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া| পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন| পরদিন সকালে স্থানীয় এক কৃষক ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন| পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়|

শিশুটির চাচা তরিকুল ইসলাম বলেন, “গতকাল থেকেই আমরা পাগলের মতো ওকে খুঁজছি| মাইকিং করেছি সব জায়গায়| বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু তার লাশ দেখতে পায়| আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই|”

আরও সংবাদ পড়ুন : কেরাণীগঞ্জে প্রায় ৩ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন ˆতরি করা হয়েছে| ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে| আটক কিশোর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর শিশুটিকে হত্যার কথা ¯^ীকার করেছে|

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস|

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!