নিজস্ব প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় চুরির অভিযোগ এনে মোঃ বরকত আলী (৪৫) নামে একব্যক্তিকে ধরে এনে পিটুনি দিয়ে সারা শরীরে জখম করে পা ভেঙে দিয়েছেন গ্রামবাসী| বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার দক্ষিণ জয়পাড়া ঘুনা এলাকায় এ ঘটনা ঘটে| আহত বরকত উপজেলার দক্ষিণ জয়পাড়া ঘুনা এলাকার মৃত হোসেন আলীর ছেলে|
আরও সংবাদ পড়ুন : গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার-৭
এলাকাবাসী জানান, দিবাগত রাতে প্রতিবেশি চাচাতো ভাই ইরশদ আলী মনিরের বাড়িসহ একাধিক বাড়িতে কয়েকটি মোবাইলসহ মালামাল চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে সকালে বাসে করে ঢাকায় যাচ্ছিল বরকত| এমন খবর পেয়ে এলাকাবাসী মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় গিয়ে তাকে বাস থেকে আটক করে এলাকায় নিয়ে এসে পিটুনি দিয়ে সারা শরীরে নীলাফুলা জখম করে তার বাম পা ভেঙে দিয়ে গুরুতর আহত করে ও চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করে|
স্থানীয়দের সহায়তায় সংবাদ পেয় পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার জাতীয় অর্থোপ্যাডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছেন|
আরও সংবাদ পড়ুন : কেরাণীগঞ্জে প্রায় ৩ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
অপর দিকে, মারধরে আহত বরকত অভিযোগ করে বলেন, তিনি আগে চুরি করতেন| মেয়ে বড় হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে তিনি চুরির সঙ্গে জড়িত নন| সম্পত্তির জন্য তার নিজের বড়ভাই জিন্নৎ আলী ও চাচাতো ভাই ইরশদ আলী মনির তাকে চোরের অপবাদ দিয়েছেন| তাদের নির্দেশে ভাতিজা ইমন, শফিকুল ও জহিরুলসহ কয়েকজন তাকে চুরির অপবাদ দিয়ে পা ভেঙে দিয়েছেন|
তবে এ অভিযোগ অ¯^ীকার করে জিন্নৎ আলী ও তার ছেলে মনির বলেন, সম্পত্তি নিয়ে বরকতের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই| বরকতকে তারা পেটায়নি পিটিয়েছে এলাকাবাসী|
এলাকাবাসী বলছেন, বরকত একজন পেশাদার চোর| ওর জ্বালায় অতিষ্ঠ ¯^জনরাসহ নিজ এলাকা ও আশেপাশের এলাকার বাসিন্দারা| এর আগেও চুরি করে ধরা পড়ে এলাকাবাসীর মারধরের ¯^ীকার হয়েছিলো বরকত| চুরি করার অপরাধে কয়েকবছর আগে তার পায়ের রগ কেটে তাকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল|
আরও সংবাদ পড়ুন : দুর্গাপুরে বন্য হাতির আক্রমনে আদিবাসী কৃষক নিহত
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক বলেন, চুরির অভিযোগে বরকতকে পিটিয়েছে স্থানীয়রা| সংবাদ পেয়ে পুলিশ আহত অবস্থায় বরকতকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| এ ঘটনায় তদন্ত চলছে| তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি|



