আব্দুল্লাহ আল নোমান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
একসময় স্বল্প আয়ের সংসারে নিত্যদিনের হিসাব-নিকাশে হিমশিম খেতে হতো| সংসারের অভাব-অনটন দূর করতে নতুন কিছু করার স্বল্প দেখতেন নুরেশা আক্তার| সেই স্বপ্নের পথ খুঁজতে গিয়ে ইউটিউবে দেখা একটি ভিডিওই বদলে দেয় তার জীবনের গল্প| কেঁচো দিয়ে ˆজব সার উৎপাদনের ছোট্ট উদ্যোগ থেকে আজ তিনি মাসে প্রায় এক লাখ টাকা আয় করছেন| শুধু তাই নয়, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে এবং অন্য নারীদের জন্যও ˆতরি করেছেন কর্মসংস্থানের সুযোগ|
আরও সংবাদ পড়ুন : কেরাণীগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের আটকরা গ্রামের বাসিন্দা নুরেশা আক্তার বর্তমানে পরিচালনা করছেন ‘মেসার্স নুরেশা অ্যাগ্রো ফার্ম’| তার খামারে উৎপাদিত ভার্মি কম্পোস্ট এখন উপজেলার গণ্ডি পেরিয়ে আশপাশের বিভিন্ন এলাকার কৃষকদের কাছেও সমাদৃত|
নুরেশা আক্তার জানান, স্বামীর স্বল্প বেতনের চাকরির আয়ে সংসার চালাতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে| একদিন ইউটিউবে ভার্মি কম্পোস্ট উৎপাদনের একটি ভিডিও দেখে তার মনে আগ্রহ তৈরি হয়| এরপর অল্প কিছু কেঁচো সংগ্রহ করে বাড়িতেই পরীক্ষামূলকভাবে ˆজব সার উৎপাদন শুরু করেন|

তার এই উদ্যোগ ধীরে ধীরে সাফল্যের মুখ দেখতে শুরু করলে উপজেলা কৃষি বিভাগ এগিয়ে আসে| কৃষি অফিসের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার পাশাপাশি একটি প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট সেপারেটিং মেশিন, সিলিং মেশিন, উৎপাদন ঘর এবং পিট নির্মাণে সহায়তা দেওয়া হয়| বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়|
আরও সংবাদ পড়ুন : মুন্সীগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী আটক
বাজারে চাহিদা বাড়তে থাকলে ২০২৩ সালে স্বামীর চাকরি ছেড়ে তার সঙ্গে যুক্ত হন| এরপর তারা ‘ফসল বন্ধু জৈব সার’ নামে প্যাকেটজাত করে বাজারজাতকরণ শুরু করেন| বর্তমানে তাদের খামারে রয়েছে ২টি উৎপাদন শেড, ১৫ টি পিট এবং ৫০টি রিং| এখান থেকে প্রতি মাসে প্রায় ১০ মেট্রিক টন ভার্মি কম্পোস্ট ও ১০ কেজি কেঁচো উৎপাদিত হচ্ছে|
আরও সংবাদ পড়ুন : দোহারে কুয়েত সংস্থার অর্থায়নে ৩৩০ পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরন
বর্তমানে প্রতি কেজি ভার্মি কম্পোস্ট ১৫ টাকা এবং প্রতি কেজি কেঁচো ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে| সব ধরনের ব্যয় বাদ দিয়ে মাসে প্রায় এক লাখ টাকা লাভ করছেন তারা| একই সঙ্গে তাদের খামারে আরও তিনজন নারীর কর্মসংস্থান হয়েছে|
আরও সংবাদ পড়ুন : দোহারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দোহার প্রেসক্লাবে গরু কোরবানী
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “ভার্মি কম্পোস্ট মাটির স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর| নুরেশা আক্তারের উদ্যোগ প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামীণ নারীরাও সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন| তার এই সাফল্য এলাকার অন্যদেরও অনুপ্রাণিত করছে|”
সংসারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে শুরু হওয়া একটি ক্ষুদ্র উদ্যোগ আজ রূপ নিয়েছে সফল কৃষি উদ্যোক্তার গল্পে| নুরেশা আক্তারের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, বরং গ্রামীণ নারী উদ্যোক্তা ও পরিবেশবান্ধব কৃষির সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত|



