25 C
Dhaka
সোমবার, মে ২৫, ২০২৬

দোহারের শিলাকোঠায় সৌদি প্রবাসী শেখ মামুনের অর্থায়নে রাস্তা নির্মাণ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
নিজ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছেন সৌদি আরব প্রবাসী শেখ মামুন হোসেন| প্রবাসী মামুনের ব্যক্তিগত অর্থায়নে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ের উত্তর শিলাকোঠা গ্রামে প্রায় এক হাজার ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করে দিয়েছেন তিনি|

স্থানীয়দের অভিযোগ ছিল, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে তলিয়ে যেত| ফলে স্কুলগামী শিশু, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো| বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারত না|

আরও সংবাদ পড়ুন : কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: পানিবন্দি ৫ গ্রামের মানুষ

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এই সড়কটি প্রায় অচল হয়ে পড়েছিল| নতুন রাস্তা নির্মাণের ফলে এখন যাতায়াতে অনেকটা সহজ হয়েছে এবং মানুষের ভোগান্তিও কমেছে|

স্থানীয় সাবেক ইউপি সদস্য জানে আলম খান বলেন, নিজের অর্থ খরচ করে গ্রামের মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়| শেখ মামুন হোসেনের এই কাজ এলাকাবাসীর জীবনযাত্রা সহজ করেছে| আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি|

আরও সংবাদ পড়ুন : কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

এ বিষয়ে সৌদি প্রবাসী শেখ মামুন হোসেন বলেন, প্রবাসে থেকেও গ্রামের মানুষের কষ্ট আমাকে নাড়া দিত| বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের পানিবন্দি অবস্থায় চলাচল করতে দেখে খুব খারাপ লাগত| তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করি, সরকার না করলেও আমি আমার নিজের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দেব|

তিনি আরও জানান, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে রাস্তার গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ সম্পন্ন করেছেন| বর্তমানে প্রায় ৫০০ ফুট অংশে ইট সলিং করা হয়েছে| বাকি অংশ সরকারিভাবে উন্নয়ন করা হলে এলাকাবাসীর দুর্ভোগ পুরোপুরি লাঘব হবে বলে আমি মনে করি|

আরও সংবাদ পড়ুন : কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের আত্মহত্যা!

স্থানীয়দের মতে, প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!