32 C
Dhaka
মঙ্গলবার, জুন ২, ২০২৬

মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বহুল আলোচিত সজিব হত্যা মামলায় আটক এক আসামির মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ|

সোমবার (১ জুন) দুপুরে পুটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ আটক আব্দুল আলিমকে নির্দোষ দাবি করে সদর থানার সামনে অবস্থান নেন এবং তার মুক্তির দাবিতে স্লোগান দেন|

আরও সংবাদ পড়ুন : আটকরায় কৃষি উদ্যোক্তা “নুরেশা”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানা ঘেরাও কর্মসূচির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| পরে তারা থানার সামনে থেকে সরে গিয়ে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন| পরবর্তীতে আদালত চত্বরে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা|

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুষ্ঠু তদন্ত ছাড়াই পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও পুটাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমকে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে| তারা দাবি করেন, আব্দুল আলিম নির্দোষ এবং তাকে অবিল¤ে^ মুক্তি দিতে হবে|

আরও সংবাদ পড়ুন : কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

জানা গেছে, গত শনিবার (৩১ মে) গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় নাহিদ রহমান সজিব হোসেনকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা| এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়|

ঘটনার পরদিন রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন|

আরও সংবাদ পড়ুন : দোহারে কুয়েত সংস্থার অর্থায়নে ৩৩০ পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরন

পুলিশ জানায়, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুল আলিমকে আটক করা হয়| পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, “আব্দুল আলিমকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী থানার সামনে এসে বিক্ষোভ করেন| পরে তাদের বুঝিয়ে শান্ত করা হলে তারা সেখান থেকে সরে যান|”

তিনি আরও বলেন, “সজিব হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে|”

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!