মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী| রবিবার (৩১ মে) রাত পৌনে নয়টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে|
আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ গেরাম মোস্তফার ছেলে মোঃ শরীফ (৪০) ও নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ সদর থানার দেওভোগ এলালাকার আমান উল্লাহ ওরফে বিরানী আমান এর ছেলে রুবেল (৩৫) বলে জানিয়েছেন পুলিশ|
আরও সংবাদ পড়ুন : দোহারে কুয়েত সংস্থার অর্থায়নে ৩৩০ পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের চর-আব্দুল্লাহপুর এলাকার ইউনুস বেপারীর ছেলে জনৈক নাসির হোসাইন (২৮) নামের এক ব্যক্তি উপজেলার পশ্চিম মুক্তারপুর ব্রীজের ঢাল দিয়ে বাড়ী থেকে পায়ে হেটে যাওয়ার সময় মোঃ শরীফ (৪০), রুবেল (৩৫) ও নিলয় (৩২) নামের ৩ জন ছিনতাইকারী হাতে ছোরা নিয়ে ভিকটিম নাসিরকে হঠাৎ ঘিরে ধরে এবং আঘাত করার ভয় দেখিয়ে চর থাপ্পর মেরে নাসিরের হাতে থাকা মোবাইল ধরে টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে|
পরে নাসির ছিনতাইকারীদের থেকে নিজেকে রক্ষা করতে উল্টা দিকে দৌড় দিলে ছিনতাইকারীরা তার পিছু নিলে ভিকটিম নাসিরের ডাক চিৎকারের আশে পাশের আশেপাশের লোকজন এগিয়ে আসলে ৩ জন ছিনতাইকারীদের মধ্যে ২জনকে স্থানীয় লোকজন আটক করে এবং ১ জন ছিনতাইকারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়|
আরও সংবাদ পড়ুন : দোহারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দোহার প্রেসক্লাবে গরু কোরবানী
পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীদেরকে গণপিটুনি দিয়ে মুন্সীগঞ্জ থানার টহল পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আটককৃত ছিনতাইকারীদেরকে পুলিশ হেফাজতে নেয় এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়| পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ|
উল্লেখ্য, আটককৃত আসামী শরিফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনা জেলায় একাধিক মামলা রয়েছে এবং আসামী রুবেলের বিরুদ্ধেও একটি মামলা বিচারাধীন রয়েছে|



