নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ফতুল্লা মডেল থানা পুলিশ এর অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে| শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত আসামী আব্দুল্লাহ নারায়নগঞ্জের ফতুল্লা থানার মধ্যনগর বক্তাবলী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে বলে জানান পুলিশ|
ফতুল্লা মডেল থানা পুলিশ এর অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছেফতুল্লা মডেল থানা পুলিশ এর অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে|
আরও সংবাদ পড়ুন : কাজী রাইয়ান আহমেদ রূপের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়| এ সময় ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আজিজুর রহমান (অপস)- এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির ২য় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়|
আরও সংবাদ পড়ুন : দোহারের শিলাকোঠায় সৌদি প্রবাসী শেখ মামুনের অর্থায়নে রাস্তা নির্মাণ
এ সময় গ্রেপ্তারকৃতের কাছে থেকে ৪৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট যার ওজন ৪৫ গ্রাম এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০৩টি অ্যান্ড্রেয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়|
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে পূর্বে থেকেই ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে| এই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ|



