নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ (ঢাকা):
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার ইউনিয়নের ছাতিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ মিঠুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে| বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়| নিহত মোঃ মিঠুন ছাতিয়া এলাকার মোঃ কিম্মত আলীর ছেলে|
আরও সংবাদ পড়ুন : দোহারের রইথায় মিজানুরকে হত্যার চেষ্টা মামলায় মানববন্ধন
নিহতের বড় ভাই মোঃ আকতার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠুকে মারধর করেন স্থানীয় হান্নান, বোরহান, রাকিবসহ তাদের লোকজন| পরে আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা প্রেরনের নির্দেশ দেন কর্তব্যরত সিকৎসক| পরে তাকে ঢাকা নেওয়ার সময় পথেই মারা যান মিঠু| পরে লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি|
এ ঘটনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে| জিজ্ঞাসবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা|



