সিনিয়র প্রতিবেদক :
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও ৪১০ পুড়িয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে| গত ৫ ও ৬ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়|
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়|
এয়ারপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার:
বুধবার (৬ মে) সকাল সাড়ে ৬ টার দিকে এয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে ৩৬০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়| উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা|
আশুলিয়ায় ইয়াবা ও হেরোইন উদ্ধার:
গত মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়| এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা|
সাভারে ৫ কেজি গাঁজাসহ আটক:
একই দিন বিকেল ৪ টার দিকে রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়| জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা|
গ্রেপ্তারকৃত আসামীদের একজনের বিরুদ্ধে ২টি এবং আরেকজনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে| পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে|



