সিনিয়র প্রতিবেদক:
ঢাকার হেমায়েতপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ঢাকার আমিন বাজার এলাকার চান মিয়ার ছেলে মোঃ জহুরুল হোসেন ছামছু মিয়া (৬৫) বলে জানান ৮ বীর হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর মিডিয়া সেল।
আরও সংবাদ পড়ুন : সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৮ বীর হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, ৮ বীর হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর একটি টহলরত দল আমিনবাজারের ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা ও অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
আরও সংবাদ পড়ুন : সাভারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক -২
গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন ও আসামীকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহীনি। সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



