27 C
Dhaka
শনিবার, মার্চ ২৮, ২০২৬

দোহারের রইথায় মিজানুরকে হত্যার চেষ্টা মামলায় মানববন্ধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, দোহার (ঢাকা) :
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের রইথা এলাকায় মোঃ মিজানুর রহমানকে হত্যার চেষ্টা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ৩টায় উপজেলার মইতপাড়া পল্লীবাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানবন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মানববন্ধনকারীরা।

আরও সংবাদ পড়ুন : দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিজানুরের ছোট ভাই আমানুর ও তার মা এ ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও অভিযুক্তদের মধ্যে মিরাজ (২৭), মামুন (৩০) ও সিরাজ (২৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের হামলায় মিজানুর রহমানকে হত্যার চেষ্টার করা হয়েছে বলে দাবি করা হয় মানববন্ধনে। তবে আসামীদের পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ করা হয়।

আরও সংবাদ পড়ুন : অস্ত্রের ভয় দেখিয়ে এলাকাজুড়ে তৈরি করেছিল ত্রাসের রাজত্ব : গ্রেপ্তার-৪

এলাকাবাসীর দাবি, এই আসামীদের বিরুদ্ধে পূর্বেও একাধিকবার বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনার পর ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মানববন্ধনকারীরা।

এ বিষয়ে ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!