রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ, মাদক বিক্রয়ের ৪০ হাজার টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ| শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভাস্থ তেতলাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়|
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার তেতলাব এলাকার মোঃ গোলজার হোসেন ভূইয়ার ছেলে মোঃ নয়ন মিযা (২৬), মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ রাজ রায়হান রাব্বি (২৪) ও মোঃ মোস্তফা খাঁ মোঃ সুলতান (৩০) বলে জানা পুলিশ|
আরও সংবাদ পড়ুন : নারায়নগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রৌশন আলী এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভাস্থ তেতলাব এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ, মাদক বিক্রয়ের ৪০ হাজার টাকা জব্দ করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়|
আরও সংবাদ পড়ুন : দোহারের শিলাকোঠায় সৌদি প্রবাসী শেখ মামুনের অর্থায়নে রাস্তা নির্মাণ
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ|



