30 C
Dhaka
বুধবার, মে ৬, ২০২৬

দুর্গাপুরে বন্য হাতির আক্রমনে আদিবাসী কৃষক নিহত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নেত্রকোনা, দুর্গাপুর প্রতিনিধি :
নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা ভবানীপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি কৃষক নিহত হয়েছেন| মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে|

আরও সংবাদ পড়ুন : কেরাণীগঞ্জে প্রায় ৩ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর পুত্র পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে নিহত হয়|

এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার জনগনের মাঝে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন|

আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জের ছাতিয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ও অত্র ইউয়নের প্রশাসক উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন|

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!