কেরাণীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের অভিযানে প্রায় ৩ লাখ টাকার ফেনসিডিলসহ শাহেদ শাহরিয়ার সজীব (২৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০| মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জে ধলেশ^রী টোলপ্লাজা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত শাহেদ শাহরিয়ার সজীব সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে বলে জানা গেছে|
আরও সংবাদ পড়ুন : দোহারের ডিএন মেডিকেল সার্ভিসে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ^রী টোলপ্লাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক তল্লাশী করে ৬৯ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৬ হাজার টাকাসহ রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়| এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়|
আরও সংবাদ পড়ুন : দোহারের রইথায় মিজানুরকে হত্যার চেষ্টা মামলায় মানববন্ধন
পরে উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে হস্তান্তর করা হয় বলে জানা র্যাব-১০|



