সিনিয়র প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, দেশি-বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ মোঃ আরমান নামের এক সন্ত্রাসী মাদক ব্যবসায়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে কেরাণীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও সংবাদ পড়ুন : সাভারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক -২
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সেনাবাহিনীর একটি দল সুপরিকল্পিত ভাবে যৌথ অভিযান পরিচালনা করেন। পরে অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির বাসা তল্লাশি করে দেশীয় ও বিদেশি ২০ বোতল মদ, ইম্পিরিয়াল হুইস্কি ৫০ বেতল, ১৩ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল, ১টি মডার্ন আয়রন স্টিক (লোহার লাঠি/রড) উদ্ধার করা হয়।
আরও সংবাদ পড়ুন : দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।



