18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সাভারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক -২

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ মোঃ ফিরোজ (৩৮) ও মোঃ সুজন (৩৬) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সেনাবাহিনীর দহলরত দল। রবিবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে বারটার দিকে তাদের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুইজনই হেমায়েতপুরের বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনী।

আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার-৩

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাভার থানার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল রাত সাড়ে বারটার দিকে সন্দেহজনক গতিবিধির কারনে দুইজন ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় অভিযানে আনুমানিক ২০ লিটার বিদেশি ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও সংবাদ পড়ুন : দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে আটককৃতদের উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!