18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দোহারের নুরুল্লাপুরে গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলায় ঐতিহ্যেবাহী গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার সুন্দরীপাড়া নুরুল্লাপুর মেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ পড় :দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের আয়োজনে এই গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বর্ণের লাল, সাদা ও কালো রংঙের বাহারী সব গরু নিয়ে প্রতিযোগিরা এ গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আর এ গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতা দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জসহ ফরিদপুরের বিভিন্ন এলাকার দূর-দূরান্তে থেকে এসে মাঠের কানায় কানায় ভরে মেতে উঠেন আনন্দ উল্লাসে।

আর সংবাদ পড়ুন : নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার-৩

এ সময় সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের সভাপতি মোঃ হুমায়ন কবির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ আলী খান এর সঞ্চালনায় গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সমাজ সেবক মোঃ শাহাবুদ্দিন চিশতী হিরু ফকির ও সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দসহ আরও অনেকে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!