18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার-৩

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যৌথ বাহিনীর অভিযানে পুরাতন বান্দুরা এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর দল।

গ্রেপ্তারকৃতরা হলেন, এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯ ), সোহাগ বিশ্বাস(২৪), মহসিন মল্লিক (৩৬)।

আরও সংবাদ পড়ুন : দোহারে ফুলতলা যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোমবার (২০ জানুয়ারি) রাত ১১ টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রীকালীন টহলকালে পুরাতন বান্দুরা এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।

পরে সেনা টহল দলকে দেখে তারা ঘটনাস্থল হতে পলায়নের চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও সংবাদ পড়ুন : বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জাতির অপূরণীয় ক্ষতি : খন্দকার আবু আশফাক

আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী বাড়িতে পালিয়ে গিয়ে গেইট বন্ধ করে দেয়। পরে সেনা টহল দল নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে আটকের চেষ্টায় বাড়িটি তল্লাশি করা হয়।

আরও সংবাদ পড়ুন : দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

এ সময় তল্লাশিকালে পুলিশ উক্ত মাদক ব্যবসায়ীকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির সর্বমোট ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করে। যা আটকের আগে দিন ১৯ জানুয়ারি আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে আয় করেছিল বলে নিজেই (মাদক ব্যবসায়ী নাজমুল) স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামাললের বিবরনে পাওয়া যায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮,৩২০/- টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!