18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দোহারে ফুলতলা যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সাকিব হোসেন :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ফুলতলা যুব সংঘের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ফুলতলা স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট এর অনুষ্ঠিত হয়।

এ সময় আয়োজিত টুর্নামেন্টে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ঝিল্লুর রহমান।

আরও সংবাদ পড়ুন : বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জাতির অপূরণীয় ক্ষতি : খন্দকার আবু আশফাক

এ সময় ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিলাশপুর যুব সংঘ ও আগলা চৌকিঘাটা নগর ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ শেষে বিলাশপুর যুব সংঘকে হারিয়ে আগলা চৌকিঘাটা নগর ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

আরও সংবাদ পড়ুন : দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

ফুলতলা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন খান এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির শিকারদার, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার, দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান খান, দোহার উপজেলা যুবদলের নেতা মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ফজল খান, দোহার উপজেলা বিএনপির সদস্য আজমীর হোসেন, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুমন, ফুলতলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, ভেন্ডার ইউনিয়নের ইতালি শাখা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম মনির, বিশিষ্ট সমাজসেবক তৌফিক উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব হোসেন, রাইশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ হোসেন এবং রাইশপুর ইউনিয়ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি আলতাফ হোসেন।

পরে খেলা শেষে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!